Monday, 5 January 2015

কম্পাইলার কোনটা ব্যাবহার করব ?




বিভিন্ন রকম কম্পাইলার আছে । এর মধ্যে সব থেকে জনপ্রিয় হল CodeBlocks এবং এটি আপনি ডাউনলোড করতে পারেন CodeBlocks এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে অথবা ডাউনলোড করতে পারেন এখানে ক্লিক করে   ।
                                                                                                     NEXT

প্রোগ্রামিং করতে যা যা প্রয়োজন

অনেকে ভাবেন যে প্রোগ্রামিং করতে একদম High Quality এর কম্পিউটার দরকার । কিন্তু না C, Java, C++ এসব করতে High Quality এর কম্পিউটার দরকার হয় না । যেকোনো কম্পিটার থাকলেই হবে । প্রোগ্রামিং করতে যা যা প্রয়োজন তা নিচে দেওয়া হল


১) একটি সম্পুর্ন কম্পিউটার

২) কম্পাইলার ।

৩) ম্যাথ এর মেধা (১০ পর্যন্ত হলেই হবে প্রাথমিকের জন্য)

                                                                                                        NEXT

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন ?

একটা কম্পিউটারের কাজ বুঝার জন্য কম্পিউটারের ভাষার দরকার হয় । কম্পিউটার সেই ভাষার দিয়ে বুঝে তারপর আউটপুট দিবে ঠিক মানুষের মত । সি ছাড়াও অনেক প্রকার প্রোগ্রামিং ল্যঙ্গুয়েজ আছে যেমন সি++, জাভা , জাভাস্ক্রিপ্ট আরো অনেক রকমের । একন মনে প্রশ্ন হতে পারে এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন ? কারন একেক রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একেক রকম ফাঙ্কশন আর অনেক বেশী লাইব্রেরী ফাঙ্কশন আছে আর এক্টার আছে আর অন্যটার নেই । তাই বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম ল্যাংগুয়েজ । বিভিন্ন ল্যাংগুয়েজ বিভিন্ন রকম ডাটা নিয়ে কাজ করে । 
                                                                                                        NEXT

কম্পাইলার কি ?

কম্পাইলার এক রকম নোটপ্যাড এর মত । কিন্তু কম্পাইলারের মাধ্যমে আপনার লিখিত কোডগুলো(ইনপুট) কম্পাইল করে রান করে আপনাকে আউটপুট দিবে কম্পাইলার । আর কম্পাইলারে বিভিন্ন ফাঙ্কশন ব্যবহার করে এবং আপনি নিজে ফাঙ্কশন তৈরি করে রান করে আউটপুট পেতে পারেন । কম্পাইলার প্রথমে সম্পুর্ন প্রোগ্রামকে পড়ে যাকে সোর্স কোড বলে তারপর কোন ভুল না থাকলে অবজেক্ট কোডে রুপান্তর করে এবং পরে প্রয়োজনীয় সাহায্যকারী ফাইল যুক্ত করে ফলাফল দেখায় । এছাড়াও বিভিন্ন রকম ভুল হ্যান্ডেল করে এবং সনাক্ত করে থাকে ।  নিচের এক উদাহরনে তা বুঝতে পারবেন কম্পাইলার যেভাবে কাজ করে ।

সোর্স কোড
কম্পাইলার
অবজেক্ট কোড
void main()
{
     printf(“Hello World!”);
}
   run
010101011
011101110
011010110
011011101

কম্পিউটার ০ এবং ১ ছাড়া কিছু বুঝে না । অনেক আগে বিভিন্ন প্রোগ্রামাররা এভাবে প্রোগ্রামিং লিখত কিন্তু এবং দিন উন্নত হচ্ছে তাইয় ১ এবং ০ এর ঝামেলা ছেড়ে অনেক সহজ করে প্রোগ্রামিং এর কোড লিখা যায় ।
                                                                                                        NEXT

প্রোগ্রামিং কি এবং কেন প্রয়োজন হয়?

একটা ব্রেন এর বিভিন্ন ফাঙ্কশন কিভাবে কাজ করবে তা তার জন্য প্রয়োজন হয় সফটওয়্যারের আর এই সফটওয়্যার বানাতে প্রয়োজন হয় হয় প্রোগ্রামিং এর । প্রোগ্রামিং আর তেমন কিছু না এটি হল এক রকম নির্দেশনা সরূপ, আপনি যেভাবে চাইবেন ঠিক সেভাবে কাজ করবে । আমরা আমাদের কম্পিউটারে বিভিন্ন রকম সফটওয়্যার চালাই সাথে অনেক রকম গেইম খেলি এসব সকল কিছু তৈরি হয় প্রোগ্রামিং এর মাধ্যমে । এর জন্য আমাদের কম্পিউটার লিখতে হয় কোড । আর কোড লিখার এবং রান করার জন্য প্রয়োজন হয় কম্পাইলারের ।
                                                                                                         NEXT

কম্পিউটার যেভাবে কাজ করে

একটা কম্পিউটার কাজ করে ঠিক মানুষের মত । যেমন মানুষের দেখার জন্য দরকার হয় মানুষের চোখ, আর শোনার জন্য দরকার হয় মানুষের কান । মানুষ যা দেখে এবং শুনে তা সরাসরি আমাদের মস্তিকে যায় আর আমাদের মস্তিক সেই অনুপাতে প্রতিফলন দেয় । অর্থাৎ আমরা যা দেখতেছি তা হল ইনপুট (Input) আর যা প্রতিফলন হচ্ছে তা হল আউটপুট (Output) । কম্পিউটারের জন্য ঠিক একই ফাঙ্কশন । একটা কম্পিটারের জন্য র‍্যাম বা মেমরির প্রয়োজন হয় আর আমাদের মানুষের মত এটি কম্পিউটারের স্মৃতি হিসাবে কাজ করে । আর মানুষের ব্রেন এর সাথে তুলনা দেওয়া যায় কম্পিউটারের প্রোসেসর এর মাধ্যমে । ব্রেনে অনেক কিছু থাকে যেমন একটা অংশ হল মানুষের স্মৃতি আর কম্পিউটারের ক্ষেত্রে তা হল র‍্যাম । আর ইনপুট আউটপুটের জন্য আমাদের সমস্ত শরীরে অনেক অংশ আছে ঠিক তেমনি আছে কম্পিউটারের ক্ষেত্রে । ঠিক এভাবে একটা কম্পিউটার কাজ করে ।
                                                                                                         NEXT

প্রাথমিক ধারনা

বর্তমানে প্রায় সকল কিছু কম্পিউটারের মাধ্যমে কাজ হচ্ছে । আমাদের দেশে এবং বাইরের বিভিন্ন দেশে কম্পিউটারের প্রতি আমাদের তরুন প্রজন্ম অনেক বেশি আগ্রহী হয়ে উঠতেছে, হয়ে উঠছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের কৌতুহল । আমাদের দেশে অনেকে কম্পিউটার চালাতে পারে আবার অনেকে কম্পিউটার চালাতে পারে না , যারা চালাতে পারে তারা বেশীর ভাগই জানেনা যে আসলে কম্পিটার কিভাবে কাজ করে । ঠিক তাদের মধ্যে অনেকে আছে যারা কম্পিউটারের সফটওয়্যার এর প্রতি এবং এটা কিভাবে কাজ করে আর এটা কিভাবে বানানো যায় তার প্রতি বিশেষভাবে আগ্রহি , আর তিনি আর কেউ না তিনি হলেন আপনি । কম্পিউটারে থাকে হার্ডওয়্যার আর সফটওয়্যার । আর সফটওয়্যার বানাতে আমাদের প্রয়োজন হয় প্রোগ্রামিং এর । আর বেশীরভাগ প্রোগ্রামার তাদের প্রোগ্রামিং জীবন শুরু করে সি প্রোগ্রামিং দিয়ে । প্রোগ্রামিং শুরু করার আগে আমাদের জানতে হবে কিভাবে কম্পিউটার কাজ করে আর প্রোগ্রামিং কেন প্রয়োজন হয় ।
                                                                                                         NEXT