Showing posts with label প্রাথমিক ধারনা. Show all posts
Showing posts with label প্রাথমিক ধারনা. Show all posts

Monday, 5 January 2015

কম্পাইলার ইন্সটল

কম্পাইলার প্রথমে ডাউনলোড করে তারপর কম্পাইলারের উপর ডাবল ক্লিক করতে হবে

 তাহলে একটা পপ আপ স্ক্রিন আসবে যে ইন্সটল করতে চান কিনা , তারপর আপনি YES বাটনে কিক করবেন তারপর আরো একটি স্ক্রিন আসবে সেখানে আপনি NEXT ক্লিক করবেন

 তারপর I Agree তে ক্লিক করুন

 তারপর NEXT

তারপর ইন্সটল বাটনে ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন
তারপর একটি পপ আপ স্ক্রিন আসবে সেখান লিখা থাকবে আপনি সফটওয়্যারটা রান করাতে চান কিনা । আপনি YES বাটনে ক্লিক করুন


তারপর NEXT বাটনে ক্লিক করুন



তারপর সবশেষে FINISH বাটনে ক্লিক করে ইন্সটলেশন শেষ করুন ।
তাহলে আপনার কম্পাইলার একদম রেডি আপনার জন্য । 

কিন্তু মাঝে মাঝে কম্পাইলারে ঠিক ভাবে কাজ করেনা । তাই উপর থেকে Settings বাটনে ক্লিক করে Compiler এ ক্লিক করুন

তারপর Reset Defaults এ ক্লিক করুন 

তারপর OK তে ক্লিক করুন


তারপর লিখা আসবে Are you Sure ? আপনি YES এ ক্লিক করুন

তারপর OK তে ক্লিক করুন
তারপর আবার Ok ক্লিক করুন


এখন আপনার কম্পাইলার একদম  রেডি J

কম্পাইলার কোনটা ব্যাবহার করব ?




বিভিন্ন রকম কম্পাইলার আছে । এর মধ্যে সব থেকে জনপ্রিয় হল CodeBlocks এবং এটি আপনি ডাউনলোড করতে পারেন CodeBlocks এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে অথবা ডাউনলোড করতে পারেন এখানে ক্লিক করে   
                                                                                                     NEXT

প্রোগ্রামিং করতে যা যা প্রয়োজন

অনেকে ভাবেন যে প্রোগ্রামিং করতে একদম High Quality এর কম্পিউটার দরকার । কিন্তু না C, Java, C++ এসব করতে High Quality এর কম্পিউটার দরকার হয় না । যেকোনো কম্পিটার থাকলেই হবে । প্রোগ্রামিং করতে যা যা প্রয়োজন তা নিচে দেওয়া হল


১) একটি সম্পুর্ন কম্পিউটার

২) কম্পাইলার ।

৩) ম্যাথ এর মেধা (১০ পর্যন্ত হলেই হবে প্রাথমিকের জন্য)

                                                                                                        NEXT

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন ?

একটা কম্পিউটারের কাজ বুঝার জন্য কম্পিউটারের ভাষার দরকার হয় কম্পিউটার সেই ভাষার দিয়ে বুঝে তারপর আউটপুট দিবে ঠিক মানুষের মত সি ছাড়াও অনেক প্রকার প্রোগ্রামিং ল্যঙ্গুয়েজ আছে যেমন সি++, জাভা , জাভাস্ক্রিপ্ট আরো অনেক রকমের । একন মনে প্রশ্ন হতে পারে এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন ? কারন একেক রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একেক রকম ফাঙ্কশন আর অনেক বেশী লাইব্রেরী ফাঙ্কশন আছে আর এক্টার আছে আর অন্যটার নেই । তাই বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম ল্যাংগুয়েজ বিভিন্ন ল্যাংগুয়েজ বিভিন্ন রকম ডাটা নিয়ে কাজ করে  
                                                                                                        NEXT

কম্পাইলার কি ?

কম্পাইলার এক রকম নোটপ্যাড এর মত । কিন্তু কম্পাইলারের মাধ্যমে আপনার লিখিত কোডগুলো(ইনপুট) কম্পাইল করে রান করে আপনাকে আউটপুট দিবে কম্পাইলার । আর কম্পাইলারে বিভিন্ন ফাঙ্কশন ব্যবহার করে এবং আপনি নিজে ফাঙ্কশন তৈরি করে রান করে আউটপুট পেতে পারেন । কম্পাইলার প্রথমে সম্পুর্ন প্রোগ্রামকে পড়ে যাকে সোর্স কোড বলে তারপর কোন ভুল না থাকলে অবজেক্ট কোডে রুপান্তর করে এবং পরে প্রয়োজনীয় সাহায্যকারী ফাইল যুক্ত করে ফলাফল দেখায় । এছাড়াও বিভিন্ন রকম ভুল হ্যান্ডেল করে এবং সনাক্ত করে থাকে ।  নিচের এক উদাহরনে তা বুঝতে পারবেন কম্পাইলার যেভাবে কাজ করে

সোর্স কোড
কম্পাইলার
অবজেক্ট কোড
void main()
{
     printf(“Hello World!”);
}
   run
010101011
011101110
011010110
011011101

কম্পিউটার ০ এবং ১ ছাড়া কিছু বুঝে না অনেক আগে বিভিন্ন প্রোগ্রামাররা এভাবে প্রোগ্রামিং লিখত কিন্তু এবং দিন উন্নত হচ্ছে তাইয় ১ এবং ০ এর ঝামেলা ছেড়ে অনেক সহজ করে প্রোগ্রামিং এর কোড লিখা যায়
                                                                                                        NEXT

প্রোগ্রামিং কি এবং কেন প্রয়োজন হয়?

একটা ব্রেন এর বিভিন্ন ফাঙ্কশন কিভাবে কাজ করবে তা তার জন্য প্রয়োজন হয় সফটওয়্যারের আর এই সফটওয়্যার বানাতে প্রয়োজন হয় হয় প্রোগ্রামিং এর । প্রোগ্রামিং আর তেমন কিছু না এটি হল এক রকম নির্দেশনা সরূপ, আপনি যেভাবে চাইবেন ঠিক সেভাবে কাজ করবে । আমরা আমাদের কম্পিউটারে বিভিন্ন রকম সফটওয়্যার চালাই সাথে অনেক রকম গেইম খেলি এসব সকল কিছু তৈরি হয় প্রোগ্রামিং এর মাধ্যমে । এর জন্য আমাদের কম্পিউটার লিখতে হয় কোড । আর কোড লিখার এবং রান করার জন্য প্রয়োজন হয় কম্পাইলারের ।
                                                                                                         NEXT

কম্পিউটার যেভাবে কাজ করে

একটা কম্পিউটার কাজ করে ঠিক মানুষের মত । যেমন মানুষের দেখার জন্য দরকার হয় মানুষের চোখ, আর শোনার জন্য দরকার হয় মানুষের কান । মানুষ যা দেখে এবং শুনে তা সরাসরি আমাদের মস্তিকে যায় আর আমাদের মস্তিক সেই অনুপাতে প্রতিফলন দেয় । অর্থাৎ আমরা যা দেখতেছি তা হল ইনপুট (Input) আর যা প্রতিফলন হচ্ছে তা হল আউটপুট (Output) কম্পিউটারের জন্য ঠিক একই ফাঙ্কশন । একটা কম্পিটারের জন্য র‍্যাম বা মেমরির প্রয়োজন হয় আর আমাদের মানুষের মত এটি কম্পিউটারের স্মৃতি হিসাবে কাজ করে । আর মানুষের ব্রেন এর সাথে তুলনা দেওয়া যায় কম্পিউটারের প্রোসেসর এর মাধ্যমে । ব্রেনে অনেক কিছু থাকে যেমন একটা অংশ হল মানুষের স্মৃতি আর কম্পিউটারের ক্ষেত্রে তা হল র‍্যাম । আর ইনপুট আউটপুটের জন্য আমাদের সমস্ত শরীরে অনেক অংশ আছে ঠিক তেমনি আছে কম্পিউটারের ক্ষেত্রে । ঠিক এভাবে একটা কম্পিউটার কাজ করে ।
                                                                                                         NEXT

প্রাথমিক ধারনা

বর্তমানে প্রায় সকল কিছু কম্পিউটারের মাধ্যমে কাজ হচ্ছে । আমাদের দেশে এবং বাইরের বিভিন্ন দেশে কম্পিউটারের প্রতি আমাদের তরুন প্রজন্ম অনেক বেশি আগ্রহী হয়ে উঠতেছে, হয়ে উঠছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের কৌতুহল । আমাদের দেশে অনেকে কম্পিউটার চালাতে পারে আবার অনেকে কম্পিউটার চালাতে পারে না , যারা চালাতে পারে তারা বেশীর ভাগই জানেনা যে আসলে কম্পিটার কিভাবে কাজ করে । ঠিক তাদের মধ্যে অনেকে আছে যারা কম্পিউটারের সফটওয়্যার এর প্রতি এবং এটা কিভাবে কাজ করে আর এটা কিভাবে বানানো যায় তার প্রতি বিশেষভাবে আগ্রহি , আর তিনি আর কেউ না তিনি হলেন আপনি । কম্পিউটারে থাকে হার্ডওয়্যার আর সফটওয়্যার । আর সফটওয়্যার বানাতে আমাদের প্রয়োজন হয় প্রোগ্রামিং এর । আর বেশীরভাগ প্রোগ্রামার তাদের প্রোগ্রামিং জীবন শুরু করে সি প্রোগ্রামিং দিয়ে । প্রোগ্রামিং শুরু করার আগে আমাদের জানতে হবে কিভাবে কম্পিউটার কাজ করে আর প্রোগ্রামিং কেন প্রয়োজন হয় ।
                                                                                                         NEXT