Tuesday, 6 January 2015

কি ওয়ার্ড , আইডেন্টিফিয়ার এবং ভেরিয়েবল

কিওয়ার্ড

কিওয়ার্ড হল একপ্রকার মুলশব্দ যা প্রোগ্রামিং করতে ব্যাবহার করতে হয় এবং যার অর্থ ব্যাবহারকারি দ্বারা পরিবর্তন করা যায় না । যেমন,
int x;
এখানে int হল কিওয়ার্ড আর তা দিয়ে x কে ইন্টেজার বুঝানো হয়েছে ।

বিভিন্ন রকম কিওয়ার্ড
 
Keywords in C Language
autodoubleintstruct
breakelselongswitch
caseenumregister typedef
charexternreturnunion
continueforsignedvoid
doifstatic while
defaultgotosizeofvolatile
constfloatshortunsigned

কিছু কিওয়ার্ড এর পরিচয়

int : এই কিওয়ার্ড দ্বারা ইন্টেজার বা পূর্ণসংখ্যা বুঝায় । যেমনঃ 0,1,2,3,4
float: দশমিক সংখ্যাকে বুঝায় । যেমন, 2.35, 6.35
double: এটার দ্বারা আরো বড় সংখ্যাকে বুঝায় । যেমন, 1.23546586345

আইডেন্টিফিয়ার

উপরের একটা উদাহরন দেওয়া হয়েছে int x এটার X হল আইয়াডেন্টিফিয়ার । এর কাজ ফাংশঙ্কে আইডেন্টিফাই করা ।

আইডেন্টিফিয়ার লিখার নিয়ম
১) যেকোনো বড় হাতের অথবা ছোট হাতের ইংরেজী শব্দ ব্যবহার করা যাবে । যেমন, Taka, TAKA, TaKa, taka, takA
২) নাম্বার ব্যাবহার করতে চাইলে তা যেকোনো ইংরেজী শব্দের পরে লিখতে হবে এবং মনে রাখতে হবে যে, নাম্বার ব্যাবহার করতে চাইলে কখনোই ইংরেজী শব্দের আগে লিখা যাবে না । যেমন,
সঠিক - Taka2
ভুল - 2Taka
৩) ২ শব্দের কোনো আইডেন্টিফিয়ার লিখতে চাইলে অবশ্যই দুই শব্দের মাঝখানে UnderScore ( _ ) চিহ্ন ব্যবহার করতে হবে । যেমন, Bank_load
৪) আইডেন্টিফিয়ারের কোনো নিদিষ্ট লেন্থ নেই, ইচ্ছা মত করে বড় অথবা ছোট করে লিখা যায় কিন্তু ছোট করে লিখা ভালো আর সেটা সঠিক নাম দিয়ে ব্যবহার করা ভালো কারন এতে প্রোগ্রামিং করতে সুবিধা হবে । যেমন, টাকার হিসাবের জন্য  float money;

ভেরিয়েবল

সহজ কথায় ভেরিয়েবল হল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এমন একটি উপাদান যা প্রোগ্রামের ডাটা সংরক্ষন করে তা নিয়ে কাজ করার জন্য ব্যবহার করা হয় ।
যেমন,

int money;
এখানে money হল ভেরিয়েবল

উদাহরন;
int money = 5

অর্থাৎ এখানে money এর ভেলু হল 5

ভেরিয়েবল লিখার নিয়ম
১) যেকোনো বড় হাতের অথবা ছোট হাতের ইংরেজী শব্দ ব্যবহার করা যাবে । যেমন, Taka, TAKA, TaKa, taka, takA
২) নাম্বার ব্যাবহার করতে চাইলে তা যেকোনো ইংরেজী শব্দের পরে লিখতে হবে এবং মনে রাখতে হবে যে, নাম্বার ব্যাবহার করতে চাইলে কখনোই ইংরেজী শব্দের আগে লিখা যাবে না । যেমন,
সঠিক - Taka2
ভুল - 2Taka
৩) ২ শব্দের কোনো আইডেন্টিফিয়ার লিখতে চাইলে অবশ্যই দুই শব্দের মাঝখানে UnderScore ( _ ) চিহ্ন ব্যবহার করতে হবে । যেমন, Bank_load
৪) আইডেন্টিফিয়ারের কোনো নিদিষ্ট লেন্থ নেই, ইচ্ছা মত করে বড় অথবা ছোট করে লিখা যায় কিন্তু ছোট করে লিখা ভালো আর সেটা সঠিক নাম দিয়ে ব্যবহার করা ভালো কারন এতে প্রোগ্রামিং করতে সুবিধা হবে । যেমন, টাকার হিসাবের জন্য  float money;

0 comments:

Post a Comment