এখন আমরা দেখব লাইনে কিভাবে কমেন্ট এবং স্ক্যাপ করতে হইয় । প্রথমে আমরা যেকোনো একটা প্রোগ্রাম লিখি,
#include <stdio.h>
int main()
{
printf("Hello World!"); //To print Hello World
printf("Hi, What are you doing?");
//printf("Hello Rohit, How are you");
return 0;
}
উপরের কোডে printf("Hello World!"); //To print Hello World লাইনে //To print Hello World অংশের শেষে ২ টা // চিহ্ন দেওয়া আছে , এর মানে এর পরে যা লিখবে সেটা হবে সেই লাইনের কমেন্ট আর ঠিক আর ৩য় লাইনে printf এর বাম পাশে // চিহ্ন দেওয়া আছে আর সেটা হল এই লাইনটাকে স্ক্যাপ করবে । অর্থাৎ উপরের কোডের আউটপুট আসবে
Hello World!
Hi, What are you doing?
এখন দেখা গেল যে ৩য় লাইন টা আর আসল না , অর্থাৎ ৩ইয় লাইন টা স্ক্যাপ করে গেল ।
লাইনে কমেন্ট এবং স্ক্যাপ করার সুবিধা:
এখন আমরা বুঝার ক্ষেত্রে ছোট কোড লিখতেছি কিন্তু ভবিষ্যতে লিখতে হবে ২০০, ৩০০, ৪০০ এবং তারো অনেক বেশী লাইনের কোড আর কোনো একটা কিছু খুজতে গেলে পুরো লাইন পড়তে হবে এবং পুরোটা ভালো করে বুঝতে হবে তারপর সঠিকটা সনাক্ত করতে পারবে, এতে প্রচুর সময় লেগে যাবে । তাই লাইনের শেষে কমেন্ট করে দিবে বুঝতে অসুবিধা হবে না এবং খুজতে সুবিধা হবে । এখন প্রশ্ন আসতে পারে যে লাইনের শেষে কি কমেন্ট করব ? লাইনের শেষে ওটাই কমেন্ট করবেন যেটা ওই লাইনের কাজ । যেমন, আমি লিখেছি //To print Hello World এর দ্বারা আমি বুঝিয়েছি যে, Hello World প্রিন্ট করবে এই লাইন টা ।
আর স্ক্যাপ দেওয়ার সুবিধা হল, মনে করেন আপনি একটা কোড লিখলেন, কোড এর একটা লাইন আপনি এই মুহুর্তে চাচ্ছেন না আবার চাচ্চেন ও তাই লাইনটাকে স্ক্যপ করে দিলে কম্পাইলার ওই লাইনটাকে বিল্ড করে রান করবে না । শুধু মাত্র ওই লাইনটাকে । আর বাকি সব ঠিক থাকবে ওই লাইনের আগে এবং পরে সব কিছুই ঠিক থাকবে । আর স্ক্যাপ দেওয়ার আরেকটা সুবিধা হল যে, লাইনটা কষ্ট করে ডিলেট করতে হল না আর লাইনটা পরে যেন কাজে লাগে তাই লাইনটা আগের মত করেই রইল :)
এখন আমরা দেখব কিভাবে ২ বা তার অধিক লাইনকে একবারে স্ক্যাপ করব
উপরের কোড়টা আবার আমরা লিখি,
আর স্ক্যাপ দেওয়ার সুবিধা হল, মনে করেন আপনি একটা কোড লিখলেন, কোড এর একটা লাইন আপনি এই মুহুর্তে চাচ্ছেন না আবার চাচ্চেন ও তাই লাইনটাকে স্ক্যপ করে দিলে কম্পাইলার ওই লাইনটাকে বিল্ড করে রান করবে না । শুধু মাত্র ওই লাইনটাকে । আর বাকি সব ঠিক থাকবে ওই লাইনের আগে এবং পরে সব কিছুই ঠিক থাকবে । আর স্ক্যাপ দেওয়ার আরেকটা সুবিধা হল যে, লাইনটা কষ্ট করে ডিলেট করতে হল না আর লাইনটা পরে যেন কাজে লাগে তাই লাইনটা আগের মত করেই রইল :)
এখন আমরা দেখব কিভাবে ২ বা তার অধিক লাইনকে একবারে স্ক্যাপ করব
উপরের কোড়টা আবার আমরা লিখি,
#include <stdio.h>
int main()
{
printf("Hello World!"); //To print Hello World
printf("Hi, What are you doing?");
printf("Hello Rohit, How are you?");
printf("Are you sick?");
return 0;
}
এটার আউটপুট হবে
Hello World!
Hi, What are you doing?
Hello Rohit, How are you?
Are you sick?
এই আউটপুটে লাষ্টের ৩ টা লাইন আমরা স্ক্যাপ করব তাহলে কি আমরা প্রতি লাইনের শেষে // চিহ্ন দিয়ে স্ক্যাপ করব ? না, তাহলে আমাদের সময় লস হবে । কারন এখানে আমি মাত্র ৩ টা লাইন দেখিয়েছি কিন্তু আমাদের আরো অনেক বেশী লাইন স্ক্যাপ করতে হতে পারে ভবিষ্যতে । অধিক লাইন একবার স্ক্যাপ করতে যে লাইন থেকে শুরু হবে সেই লাইনের আগে /* চিহ্ন এবং যে লাইন পর্যন্ত স্ক্যাপ হবে সেই লাইনের শেষে */ চিহ্ন দিয়ে শেষ করতে হবে, যেমন।
#include <stdio.h>
int main()
{
printf("Hello World!"); //To print Hello World
/*
printf("Hi, What are you doing?");
printf("Hello Rohit, How are you?");
printf("Are you sick?");
*/
return 0;
}
তাহলে আউটপুট আসবে
Hello World!
আর বাকি লাইন গুলো স্ক্যাপ করে গেল ।

Dhaka
অনেক কিছু সহজে বুজতেছি
ReplyDeleteঅনেক ধন্যবাদ আপনাকে
ReplyDelete